সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল জব্বার (৬৮) নামের এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার খরাইল মোড়ে গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পত্নীতলা ইউনিয়নের খরাইল গ্রামের সরকারপাড়া মহল্লায়। এলাকার কয়েকজন জানান, সকালে আবদুল জব্বার রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক রবিন (২২) ও তাঁর বন্ধু শাহ আলম (২১) গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পত্নীতলা থানার ভারপাপ্ত কর্মকর্তা আবদুর রফিক বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।