সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামেলা খাতুন (৭০) সদর উপজেলার জোতগড়ী জালালপুর গ্রামের আবদুল গফুরের স্ত্রী। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা ১১টার দিকে কামেলা খাতুন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।