সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ওয়াহেদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওয়াহেদুল উপজেলার খড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, ওয়াহেদুল গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।