সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গতকাল শনিবার হিউম্যান হলারের ধাক্কায় ইয়াদ আলী দেওয়ান (৬০) নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি পুঠিয়া পৌরসভার ৪ নম্বর কৃষ্ণপুর ওয়ার্ডে।

পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সকাল আটটার দিকে ইয়াদ আলী বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বের হন। পুঠিয়া ত্রিমোহনী বাজারের মসজিদের কাছে মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি হিউম্যান হলার তাঁকে ধাক্কা দেয়। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল ১০টায় তিনি মারা যান।