সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলা শহরে গত শুক্রবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডোমার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী কমর উদ্দিন সরকার (৭৫) শুক্রবার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তিনি মারা যান। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কমর উদ্দিন সরকার চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা সেচপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর বাবা।