সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় কলেজ রোড এলাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শ্যালোমেশিন ব্যবসায়ী জাহেদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি শেরপুর পৌর শহরের শ্রীরামপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, জাহেদুল মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়াভাবে চালানো বগুড়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে জখম হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় প্রায় এক হাজার মানুষ গতকাল শনিবার দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ থেকে হাজিপুর পর্যন্ত গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে।