সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী বাসের চাপায় ইদ্রিস আলী শেখ (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইদ্রিস রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর জৈনদ্দিন মাতুব্বর পাড়ার লতিফ শেখের ছেলে।

নিহত ইদ্রিসের বড় ভাই জালাল শেখ বলেন, প্রতিদিনের মতো রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইদ্রিস বাইসাইকেলে চড়ে গোয়ালন্দ পৌর জামতলায় তাঁর দোকানে যাচ্ছিলেন। পথে শ্রীদাম দত্তপাড়া এলাকায় দৌলতদিয়া ঘাটগামী দ্রুত গতির একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি এখনো শনাক্ত না হওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।