সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ফাহমিদা খানম (৩৪) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত ফাহমিদা খানম ইস্টার্ন ব্যাংকের চট্টগ্রামের জামালখান শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাহমিদা খানম তাঁর ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। তাঁর সঙ্গে গাড়িতে কেউ ছিলেন না। বিকেল পাঁচটার দিকে ডুলাহাজারার মালুমঘাট স্টেশন এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সাইনবোর্ড ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, নিহত ফাহমিদার স্বজনদের খবর দেওয়া হয়েছে।