সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া মর্মান্তিক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় এই গাড়ি। ৬ জুন, সিরাজগঞ্জ। ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া মর্মান্তিক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় এই গাড়ি। ৬ জুন, সিরাজগঞ্জ। ছবি: প্রথম আলো

এক আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনে ফরিদপুর থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা এমারত আলী (৪৫)। জানাজা শেষে নিজের গাড়িতে ফিরছিলেন তিনি। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এমারত আলী ও তাঁর গাড়ির চালক রুবেল হোসেন (২৫)।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এমারত আলী বাড়ি ফরিদপুর। তিনি অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বেলকুচিতে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের জানাজা শেষে ফরিদপুর ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এমারত আলী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়া পথে মারা যান চালক রুবেল হোসেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে নিহত দুজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।