সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর অফিস:aফরিদপুর শহরের আলীপুর রাস্তার মোড় এলাকায় গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ফরিদুল হক (৩৫) নামে ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার এক কর্মকর্তা নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ (আরডিএস) ফরিদুল হক (৩৫) ও একই শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা (৪৫) মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় আলীপুর রাস্তার মোড় এলাকায় বালুভর্তি একটি ট্রাকের (যশোর-ট-৭৩২) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদুল নিহত হন। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতপুর গ্রামে। দুর্ঘটনায় মো. শাহজাহান মোল্লা আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।