সড়ক দুর্ঘটনায় ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর সেতুর ওপর অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।গুরুতর আহত ছিদ্দিক মিয়া (২৬) ও মইনুল ইসলাম (৩৩) নামের দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জালাল উদ্দিনের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামে। গতকাল তিনি কাজ শেষে মইনুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।