সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মায়মুনা আক্তার নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার চর সোনাপুর গ্রামের নূর মোহাম্মদ ওরফে ভুট্টু মিয়ার মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মায়মুনা আক্তার (১০) স্থানীয় মিফতাউল উলুম মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কের সোনাপুর বাজারের পাশের সড়ক পার হওয়ার সময় উপকূল পরিবহনের একটি দ্রুতগামী ‘হিউম্যান হলার’ মায়মুনাকে ধাক্কা দেয়। এ সময় লোকজন গুরুতর অবস্থায় মায়মুনাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মায়মুনা ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, হিউম্যান হলারটি জব্দ করা হয়েছে।