সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিরাবাদ-কচুয়া সড়কে দাউদকান্দি উপজেলার ইটাখোলা এলাকায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাশিক্ষক নিহত ও দুজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দির ইটাখোলা এলাকার মলয় বাজার থেকে গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কচুয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্থানীয় নৈয়ার সিনিয়র মাদ্রাসার রসায়ন বিজ্ঞানের প্রভাষক এবং মতলব উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের মোস্তফা কামাল (৪৮) মারা যান। আহতদের মধ্যে মারুকা গ্রামের শরীফ হোসেনকে (২১) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মজিবুর রহমান ও আনুনা বেগম গুরুতর আহত হন।