সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭২) নিহত হয়েছেন। উপজেলার বোদা-মাড়েয়া সড়কের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলার থানাপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে বোদা বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান একটি রিকশাভ্যানে বাড়ি থেকে মেডিকেল মোড়ে যাচ্ছিলেন। পথে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি মাটিভর্তি ট্রাক্টর পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন। ঘটনার পরই চালক পালিয়ে যান।