সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রর (পেট্রলচালিত অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা আবদুল মমিন আকন্দ (৬৮) নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার খালাসপীর পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল মমিন আকন্দর বাড়ি পীরগঞ্জ পৌর এলাকার প্রজাপাড়া গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মুক্তিযোদ্ধা আবদুল মমিন আকন্দ পীরগঞ্জের খালাসপীরে একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় খালাসপীরের পেট্রলপাম্প এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল মমিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ এখন পীরগঞ্জ থানায় রয়েছে।