সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর, সিরাজগঞ্জের শাহজাদপুর, সাতক্ষীরার আশাশুনি ও মাদারীপুরের শিবচরে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া (বোর্ডঘর) এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের ইব্রাহীম খলিল (২৮) ও তাঁর সহকারী একই গ্রামের জুলহাস (৩০) নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩০) সড়কে ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।সাতক্ষীরা: আশাশুনি-ঘোলা সড়কের আশাশুনি উপজেলার হাঁড়িভাঙা এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সরদার (৬৫) নিহত হন। তাঁর বাড়ি আশাশুনি উপজেলা সদরে।শিবচর (মাদারীপুর): শিবচর পৌরসভার শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে গত বুধবার মোটরসাইকেলের চাপায় সিফাত খান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সিফাত গুয়াতলা গ্রামের সফি খানের ছেলে। একই দিন বাঁশকান্দির সেখপুর সেতু এলাকায় গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল উল্টে যায়। এতে এর আরোহী পৌর এলাকার ডিসি রোডের করিম সিকদার (৩০) নিহত হন।