সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মৌলভীবাজার সড়কের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া গ্রামের কাছে গত শনিবার রাতে দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মোশাররফ হোসেন (২৩) ও কাকিয়াবাজার গ্রামের মো. সোহান (২৫)। দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কটি অবরোধ করে রাখে। পরে পুলিশ গেলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় তাঁরা শ্রীমঙ্গল শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।