সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনে গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় আসিফ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আসিফ চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরপাড়ার কবির হোসেনের ছেলে ও চট্টগ্রাম হাজি মুহামঞ্চদ মহসীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। চিরিঙ্গা মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. নিজাম উদ্দিন বলেন, সাতটি মোটরসাইকেল নিয়ে ১৮ জন বন্ধু বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় গয়ালমারা স্টেশনে আসিফকে বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।