সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত রোববার এ ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালকের নাম শাহাদাত হোসেন (৩৮)। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। আহত হয়েছেন একই গ্রামের ইকবাল সিকদার (৩৮)।ভাঙ্গা মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, গত রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভুবুকদিয়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন ঘটনাস্থলেই নিহত হন।