সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি বটতলা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মো. জসিম উদ্দিন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন দুজন। নিহত জসিম জামালপুরের নয়াপাড়া মহল্লার মো. মমিন মিয়ার ছেলে।আহতেরা হলেন জোবায়দুল হক ও ফরহাদ আলী। তাঁদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে জসিম তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে শেরপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি শেরপুরের কুসুমহাটি বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে এটিকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি জিপের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম মারা যান এবং এর চালক ফরহাদসহ জোবায়দুল গুরুতর আহত হন।