সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নাজিম উদ্দিন (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হোসেন মাহমুদ (২৯) নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাইপাসের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিনের বাড়ি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের খইয়াছড়া গ্রামে।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রফিক মজুমদার জানান, নাজিম উদ্দিন ও হোসেন মাহমুদ মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট যাওয়ার পথে সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামগামী কার্ভাড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর-সাইকেলের চালক নাজিম উদ্দিন মারা যান।