সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলা খুঞ্জর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে আনিছুর রহমান মোটরসাইকেল নিয়ে আত্রাই যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে উপজেলার চকবিষ্টপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।