সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে গতকাল রোববার সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের চাপায় শেখ টুটুল (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত টিপু খানকে (৩২) মুমূর্ষু অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে টিপু খান ও শেখ টুটুল মোটরসাইকেলযোগে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা পরিষদের সামনে দয়াশুর নামক স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দিলে পেছন থেকে আসা একটি কভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে শেখ টুটুল ঘটনাস্থলেই নিহত হন।