সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে গতকাল রোববার দুপুরে মালবাহী ট্রাকের চাপায় দুলাল হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারেক হোসেন (১৫) নামে একজন আহত হয়েছে। তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুলাল হোসেন মান্দা উপজেলার দাংড়া গ্রামের মোজামেঞ্চল হকের ছেলে। আহত তারেক একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। মান্দা থানার ওসি আবদুল্লা হেল বাকি জানান, দুলাল প্রতিবেশী তারেককে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী দেলুয়াবাড়ীতে যাচ্ছিলেন। এ সময় নওগাঁগামী রডবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুলাল মারা যান। এ সময় ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।