সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর উপজেলার সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের সদর উপজেলার সয়দাবাদে একটি মুরগি পরিবহন পিকআপ ভ্যানের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শিহাব উদ্দীন (২৫)। তিনি পৌর শহরের নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার কেটু মিয়ার ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মুরগি নিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপ ভ্যান সড়কের সয়দাবাদে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে ছিটকে পড়লে যানটিতে থাকা শিহাব ছিটকে বাইরে পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকটি চালক পলাতক।