সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার-সংলগ্ন গুলিস্তান ঢালে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম রবি (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু হ্যাভেন (২৩) আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় রবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হ্যাভেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।