সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের হাউস বিল্ডিং মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় মাঈনুদ্দিন (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি উত্তরার একটি বাজারের চালের আড়তের কর্মী ছিলেন।উত্তরা থানা সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পেছন থেকে সাদা রঙের একটি গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী মাঈনুদ্দিন ছিটকে রাস্তায় পড়েন ও ঘটনাস্থলে মারা যান। গাড়িটি পালিয়ে গেছে।