সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন সরকার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মোহাম্মদ বেলাল (২৫)। তিনি সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কদল চৌধুরী বাড়ির দিকে যাচ্ছিলেন বেলাল। সরকার হাট এলাকায় পৌঁছানোর পর একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাঁকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।