সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিএসআরএম গেট এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়া উদ্দিন মিঝি (৩৩) নিহত হন। জানা গেছে, জিয়া উদ্দিন মিঝি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মুন্সী মেম্বারের ছেলে।