সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আফজাল হোসেন মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রলি আলীপুর এলাকায় তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয় লোকজন সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।