সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবু জাহের (৪৪) নিহত হয়েছেন। একই দিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাতে যুবলীগের নেতা আবু জাহের মোটরসাইকেলে করে রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর চণ্ডীপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজন জাহেরকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রোববার বেলা তিনটায় ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ট্রাকের চাপায় স্থানীয় পলারণ গ্রামের বাবুল মোল্লা (১৭) নিহত হয়। ওই দিন ভোর পাঁচটার দিকে একই মহাসড়কে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায় একটি বাসের চাপায় উপজেলার তুজারপুর গ্রামের সজীব হোসেন (১৫) নিহত হয়।