সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গত দুই দিনে দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছে।এর মধ্যে গান্ধিমারা এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একটি শিশু (৯) নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে গতকাল শুক্রবার সড়কের পাংশা উপজেলার মাছপাড়ায় সকাল ছয়টার দিকে মাইক্রোবাস ও নছিমনের মধ্যে সংঘর্ষে র‌্যাবের পাঁচ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন—র‌্যাবের উপপরিদর্শক (এসআই) জয়নাল হোসেন, সদস্য মামুন, মখলেচুর রহমান ও আলতাব হোসেন এবং মাইক্রোবাসের চালক আসলাম ও নছিমনের চালক রিকন আলী। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গতকাল ভোরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন কচুবোঝাই করে পাংশা বাজারে যাচ্ছিল। অপর দিকে পাংশা থেকে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের ১২ জন সদস্য মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে মাছপাড়ায় নছিমনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।