সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
কবির হোসেন (৪০) ঘিওর উপজেলার সিংজুরী উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি পাশের দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামে।
পুলিশ ও কবিরের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে মানিকগঞ্জ শহরে কাজ সেরে মোটরসাইকেলে করে শিবালয় উপজেলার উথলী এলাকায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন কবির হোসেন। বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি বাসকে পাশ কাটাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান তিনি। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।