সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাসের চাপায় চিরিরবন্দর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাসিনুর রহমান (৩০) নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার পার্বতীপুর-দিনাজপুর সড়কের টিকিয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসিনুর রহমানের বাড়ি চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের বালুপাড়া-মোস্তফাপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে বগুড়া যাওয়ার উদ্দেশে ট্রেন ধরতে হাসিনুর রহমান ও তাঁর খালু শ্বশুর রশিদুল ইসলাম মোটরসাইকেলে করে চিরিরবন্দর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসিনুর রহমান মারা যান। গুরুতর আহত রশিদুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।