সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজন নিহত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক, ফরিদপুরে এক মোটরসাইকেল আরোহী ও খুলনায় এক নছিমনচালক নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোজিনা খাতুন (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত ও ১০ বাসযাত্রী আহত হয়েছেন।বুধবার বিকেল পাঁচটার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ওই দুজন আহত হন। রোজিনা মংলার চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।ফরিদপুর: ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খুলনা: ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা মোড়ে গতকাল বেলা সাড়ে ১০টায় একটি নছিমন উল্টে চালক শাহজান সানা (৩০) নিহত হয়েছেন। ডুমুরিয়া বাজার এলাকার শাহজান সানা নছিমন চালিয়ে খর্ণিয়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় মেছাঘোনা মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় নছিমনটি। এতে শাজাহান ঘটনাস্থলেই মারা যান।