সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজারে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসার শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহত আমিনুল শ্রীমঙ্গলের বরুণা টাইটেল মাদ্রাসার কামিল শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। পুলিশ জানায়, মৌলভীবাজারগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যান বরুণা সড়ক থেকে ঢাকা-মৌলভীবাজার সড়কে ওঠার সময় ভৈরববাজার থেকে শ্রীমঙ্গল শহর অভিমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।