সড়ক দুর্ঘটনায় শিশু ও শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট এলাকায় বৃহস্পতিবার ট্রলির চাপায় এক শ্রমিক নিহত হয়। পটুয়াখালীর কলাপাড়া-লোন্দা সড়কের নেছারউদ্দিন ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় গতকাল সকালে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রলির ওপর থাকা শিশু মোরসালিন (১১) ছিটকে সড়কের পাশের একটি ভবনের দেয়ালের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সাতক্ষীরার-কলারোয়া সড়কের ঝাপাঘাট মোড়ে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে একটি ট্রলি মো. আছিরউদ্দীন (৪০) নামে এক শ্রমিককে চাপা দেয়। কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তিনি উপজেলার পাঁচপোতা গ্রামের মো. হামেজউদ্দীনের ছেলে।