সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় বীথি (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুরে খানটেক বালুর মাঠ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তুরাগ থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনাস্থলের পাশের একটি বাসায় বীথি তার বাবা-মায়ের সঙ্গে থাকত। দুপুরের দিকে বাসা থেকে সড়কে এলে হঠাৎ একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বীথি মারা যায়। গতকাল রাত ১২টা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি। মাইক্রোবাসটিও আটক করা যায়নি।