সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা সাতনইল মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা পড়ে আবদুল হক নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। তার বাবার নাম সৈবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রাস্তায় আবদুল হক তার পাঁচ বছরের বোনসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। অটোরিকশাটি নিয়ে সেটির চালক পালিয়েছেন।