সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় জিহাদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে জালশুকা গ্রামের মোহামঞ্চদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জিহাদ বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। শুক্রবার বেলা চারটায় একটি ভটভটি অসাবধানতাবশত জিহাদকে চাপা দেয়। এতে জিহাদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক ভটভটিচাপায় শিশু জিহাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।