সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গতকাল রোববার দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী এ আঞ্চলিক সড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
নিহত শিশুর নাম মাহিয়া আক্তার। সে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের নুর উদ্দিনের মেয়ে।
পুলিশ ও একজন প্রত্যক্ষদর্শী জানান, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের ভাদৈ এলাকায় বেলা একটায় এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী হিউম্যান হলার মাহিয়াকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী চালককে আটকের দাবিতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা চালককে আটক করার আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, গতকাল বিকেল চারটা পর্যন্ত এ বিষয়ে থানায় মামলা হয়নি। প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটির লাশ তার পরিবার নিয়ে গেছে।