সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে রিতা (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। রিতা বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের তোহরুল ইসলামের মেয়ে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে বেলা ১১টার দিকে রিতা রাস্তার পাশে খেলছিল। খেলার একপর্যায়ে সে রাস্তায় উঠে পড়ে। এ সময় বিনোদপুর খাসেরহাট বাজার থেকে ছেড়ে আসা কানসাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ওসি আরও বলেন, দুপক্ষ একই এলাকার হওয়ায় তাদের মধ্যে আপোস-মীমাংসার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।