সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালাবিবির দীঘির মোড়ে এ ঘটনা ঘটে। বাস ও চালককে আটক করেছে পুলিশ।থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাঁশখালীগামী একটি স্পেশাল সার্ভিস কালাবিবির দীঘির মোড়ে রাস্তা পারাপারের সময় রবিউল হোসেন (৫) নামক এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনগণের সহায়তায় পুলিশ বাসচালক সুনীল (৩২) ও গাড়িটি আটক করে।