সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি সেতুর উত্তর পাড়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী মন্দা বেগম (৪৫) ও উসমান গনির মেয়ে উর্মি বেগম (৫)। তাঁরা সম্পর্কে দাদি-নাতনি। এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন। তাঁরা হলেন সারিকালিনগর গ্রামের আজিজুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৩৫) ও জাহের আলীর মেয়ে জুঁই (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঝিনাইগাতীর তেঁতুলতলা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন মন্দা বেগম, উর্মি, সুফিয়া ও জুঁই।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়া একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাঁদের সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী মন্দা বেগম ও উর্মি ঘটনাস্থলেই নিহত হয়।