সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত হয়।ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমনের ধাক্কায় আবদুল মজিদ (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মজিদের বাড়ি উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না পাওয়ায় থানায় মামলা হয়নি।বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের পাশে শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় রাব্বি (৫) নামে এক শিশু নিহত হয়। সে চালা গ্রামের আলহাজ আলীর ছেলে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।