সড়ক দুর্ঘটনায় শ্যালক-ভগ্নিপতিসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় শ্যালক ও ভগ্নিপতি নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশার চাপায় আরেকজন নিহত হন।বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার গোকুল বাসস্ট্যান্ডে গতকাল সকালে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শ্যালক আলম হোসেন ও তাঁর ভগ্নিপতি এমদাদুল নিহত হন।বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশনের বাসস্ট্যান্ডের পাশে সড়ক ও জনপথ বিভাগের বিশ্রামাগারের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় প্রদীপ কুমার আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ অটোরিকশাটি আটক করেছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।