প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি কাভার্ড ভ্যানের চাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম (২৩) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর এলাকায়।তরিকুলের মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন। তাঁরা লাঠিসোঁটা দিয়ে ও ইটপাটকেল ছুড়ে শতাধিক যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে কোনাবাড়ী সড়ক পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোনাবাড়ী সড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক।