সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকের চাপায় একজন নিহত এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে আসা দুই পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। একই দিন ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার দুজন শ্রমিক নিহত হন।গতকাল সকালে মোটরসাইকেলযোগে কামারখন্দের বাঁশবাড়িয়া গ্রামের ঠান্ডু মিয়ার মেয়ে পরিক্ষার্থী সাহেদা এবং তার বান্ধবী হোসনে আরা বেলকুচি আসছিল। এ সময় সাহেদার ভাই জাকারিয়াও তাদের সঙ্গে ছিলেন। সুবর্ণসাড়া এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জাকারিয়া নিহত হন। ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় গতকাল এনা পরিবহনের একটি বাস স্কয়ার ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার একটি বাসকে ধাক্কা দেয়। এতে ওই কারখানার শ্রমিক বেল্লাল হোসেন ও মোখলেছুর রহমান মারা যান।