সড়ক দুর্ঘটনায় সরকারদলীয় দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বাসের চাপায় সরকারদলীয় দুই নেতা নিহত হয়েছেন।

নিহত দুই নেতা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কাদের (৩০) এবং একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল করিম (২৫)।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া দুইটার দিকে কাদের ও করিম মোটরসাইকেল নিয়ে মুলিবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় করিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎ​সাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে অাটক করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।