সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাবাজার পত্রিকার শেরপুর প্রতিনিধি রণজিৎ সরকার (২৮) মারা গেছেন। রোববার রাত দেড়টায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার ভাদড়া গ্রামে। সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কৃষ্ণপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।জানা যায়, একটি শিয়াল মহাসড়কের পশ্চিম দিক থেকে দৌড়ে পূর্বদিকে যাচ্ছিল। এ সময় রণজিতের মোটরসাইকেলের সঙ্গে এটি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন তিনি। তাঁর মাথা ফেটে যায়। তাৎক্ষণিক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান রণজিৎ।